গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান ৪৫১ এর মতে, ২০১৬ সাল নাগাদ বিশ্বব্যাপী হোস্টিং মার্কেট হবে প্রায় ৭৯ বিলিয়ন ডলারের। এই বিশাল বিলিয়ন ডলারের বাজারে বেশির ভাগ দখল রয়েছে উত্তর আমেরিকার । তার মধ্যে শুধু মাত্র শেয়ারড হোস্টিং মার্কেট হবে প্রায় সাড়ে ১৫ বিলিয়ন ডলারের। তাতে দেখা যায়, Infrastructure as a service (IaaS) Platform as a servcie (PaaS) হোস্টিং মার্কেটের বিশাল অংশ নিয়ে থাকবে । সম্প্রতি তাদের আরো একটি গবেষণায় ২০১৯ সাল পর্যন্ত ওয়েব হোস্টিং ব্যবসায় এর ৬ টি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয়া হয়েছে । এতে বলা হয়েছে :
২০১৯ সালে হোস্টিং ইন্ডাস্ট্রির গ্রোথ রেট থাকবে প্রায় 9.4% । উত্তর আমেরিকার ৫৯% শেয়ার যা ২০১৯ সালে কমে হবে ৫৩% । ইউরোপ/মধ্যপ্রাচ্য/আফ্রিকা ২৭% শেয়ার যা ২০১৯ সালে কমে হবে ২৬% , কিন্তু এই সময়ের মধ্যে লাতিন আমেরিকা এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর শেয়ার ২ শতাংশ করে বাড়বে ।
তাই বলা যায়, আমাদের সামনে রয়েছে বিশাল সম্ভাম্বনা । শুধু প্রয়োজন সংঘবদ্ধ ভাবে কাজ করা। বিডিএইচপিএ এর একটি সাম্প্রতিক জরিপে দেখা যায় আমাদের দেশে ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে ১,০০০০০ এরও কিছু বেশি গ্রাহক রয়েছে। এদের মধ্যে ৪০% এর মত গ্রাহক বিদেশী প্রতিষ্ঠানের নিকট হতে সেবা গ্রহণ করে। এর ফলে এক দিকে যেমন মূল্যবান বৈদেশিক মুদ্রা খরচ হচ্ছে অপর দিকে দেশীয় ব্যবসায়ীগন গ্রাহক হারাচ্ছে।
এত কিছুর পরেও আশার কথা হচ্ছে শুধুমাত্র আমাদের BDHPA এর মেম্বারদেরই রয়েছে দেশে এবং দেশের বাইরে 2০ হাজারের অধিক কাস্টমার। আমারা যদি একটি সুন্দর ব্যবসায়িক পরিবেশ , সেবার মান উন্নয়ন , গ্রাহকদের আস্থা অর্জন ইত্যাদি কাজ গুলো করতে পারি ২০২১ সালের মধ্যে বাংলাদেশও বিশাল হোস্টিং মার্কেট এর বেশ ভাল একটি অংশ দখল নিয়ে পারবে এবং সম্ভব হবে বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা আয় । আর এ সব কিছুর জন্যই আমাদের প্রয়োজন বাংলাদেশ সরকারের সহযোগিতা।
একটি সুন্দর তথ্য ভিত্তিক লেখা। এমন একটি সুন্দর লেখার জন্য মনির ভাইকে ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ।
এই লেখা পড়ে সত্যি আমরা আশায় বুক বাঁধতে পারি যে, এই সেক্টরে আমরাও কিছু অবদান রাখতে পারব।